পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে জেলা যুবলীগের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও মাস্ক বিতরন করেছে নেতাকর্মীরা। বুধবার বিকেলে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ে দুস্থ অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউল রহমান চ ল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল থানা যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, সহ—সভাপতি রোমান খান, টাঙ্গাইল শহর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমু, যুগ্ম আহবায়ক সিকদার মানিক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজীব, তৌহিদুল ইসলাম আলামীন, পৌরসভার ১৪ নং ওয়ার্ড সভাপতি সুমন মিয়া, ৩ নং ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার ও সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদক সাংবাদিক রবিন তালুকদার প্রমুখ। নেতাকর্মীদের উপস্থিতিতে এ সময় ৪০০ প্যাকেট ইফতার এবং সেই সাথে পথচারীদের মাঝে একহাজারের অধিক মাস্ক বিতরন করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সহ আ'লীগের অন্যন্য অঙ্গসংগঠনগুলো।